২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ শতাংশের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১১

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ শতাংশের নিচে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন; নমুনা পরীক্ষার তুলনায় যা ১৪ দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১৭টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি। এখন পর্যন্ত ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৪৩২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৫১ জন।

মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন একজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬১৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৮৬৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৯৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৩ হাজার ১৬৫ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪৬ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৯৪৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৯৮৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ এক হাজার ১৬৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ১৮৩ জন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম