ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়নপত্র জমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩১

নির্বাচন কমিশন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আসন দুটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আসনের ভোট হবে ১৭ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর, যাচাই ২০ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২৮ সেপ্টেম্বর।

তফসিল ঘোষণাকালে ইসি সচিব জানান, দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্থগিত হওয়া নির্বাচনের তারিখ ঘোষণা শুরু হবে।

প্রসঙ্গত, সরকার দলের এমপি হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী, ৯০ দিনের হিসাবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম