সৌদি প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সে দেশের নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। সম্প্রতি কিছু বাংলাদেশি নাগরিকের বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার এবং কার্যক্রম পরিচালনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নজরে আসে। এর পরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সতর্ক করে তারা। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।

এদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সৌদি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, কিছু বাংলাদেশি তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে গিয়ে সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে যা সম্পূর্ণ বেআইনি। সৌদি আরবে পেশার বাইরে গিয়ে কোনও ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া বা সাংবাদিক সম্মেলন করার কোনও সুযোগ নেই এবং এটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত বলে দূতাবাসকে জানানো হয়।

যারা এ ধরনের কাজ করছে তাদের আইনের আওতায় এনে জেল-জরিমানা করা হবে এবং দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়েও দূতাবাসকে জানানো হয়। এছাড়া কোনও ধরনের সংগঠনকে স্বীকৃতি, অনুমোদন, আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকার জন্য দূতাবাসকে অনুরোধ করে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে গিয়ে সাংবাদিকতা করা প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায়, অন্য পেশায় নিয়োজিত থেকে সৌদি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত কেউ যদি সাংবাদিকতা করে তবে সেটি সম্পূর্ণ বেআইনি ও গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য জেল-জরিমানাসহ দেশে ফেরত পাঠানো হবে।

এ প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশিদের আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে দূতাবাস বলে, এ বিষয়ে সতর্ক না হলে সৌদি দূতাবাস ও কনস্যুলেট কোনও দায়িত্ব নেবে না।

 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম