আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি হবে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১

বক্তব্য দিচ্ছেন জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতে দেশে আরও পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের বিষয়ে আলোচনা হয়। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এলাকার জনসংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ব যোগ্যতা বিবেচনায় নিয়ে এ ল্যাব স্থাপন করা হবে।’ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী সভাপতি হিসেবে সংযুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা অনলাইনে যুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের এই অর্থবছরে গৃহীত প্রকল্পের বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ করে এটুআই প্রোগ্রাম, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন-ইনফো সরকার-৩ প্রকল্প, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পসহ অন্যান্য সব প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফ্রিল্যান্সারদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে তাদের পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আগামী একমাসের মধ্যে বাস্তবায়নের জন্য কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি (সিসিএ), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও মোবাইল গেম অ্যান্ড অ্যাপস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে প্রকল্প পরিচালক, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ও সংশ্লিষ্ট সবাইকে তিনি জোর তাগিদ দেন।

 

/এইচএএইচ/ এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম