শনাক্ত সোয়া ৩ লাখ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮

করোনা পরীক্ষা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৭৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ২৭৫ জন।

রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২২৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৪টি। এখন পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯২ জন। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৫০৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৭৫ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৯ জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৯২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৬৩৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৮১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৪ হাজার ৩৩৬ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৪৯৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৬২৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ২১৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩৩৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ১২০ জন।

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম