করোনায় আরও ৪১ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

করোনা রোগীর জানাজা (ফাইল ছবি) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৯৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮২৭ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন শনাক্ত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১২ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ৫৮২ জন পুরুষ এবং ১ হাজার ১১ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৪, বরিশালে ১, সিলেটে ২, ময়মনসিংহে ১ এবং রংপুরে ৫ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৬ জন, মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪০০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭৩৪ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৫৭৩ জন এবং এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৯৯ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৫ হাজার ৫৩৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ৪০০ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৫৮৮ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ৭৯৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫১ হাজার ২০৮ জন।

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম