দুই দশকে ৩৮টি বাঘ নিহত: বনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৮

জাতীয় সংসদ ভবন (ছবি: সাজ্জাদ হোসেন)

গত দুই দশকে বিভিন্ন কারণে ৩৮টি বাঘ নিহত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি তথ্য জানান।

ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানান, গত দুই দশকে সুন্দরবনে মোট ৩৮টি বাঘ নিহত হয়েছে। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুর্বৃত্তরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।

মন্ত্রী জানান, ২০১৮ সালে সর্বশেষ সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘশুমারি অনুষ্ঠিত হয়। তখন ১১৪টি বাঘের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে, ২০১৫ সালে ক্যামেরা ট্রাপিং জরিপে ১০৬টি বাঘ পাওয়া যায়।

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পাচ্ছেন দুই লাখ ৫ হাজার ২৫ জন 

নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, এক লাখ ৯২ হাজার ৩৫১ জন তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১১ হাজার ৯৯৮ জন যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মানি ভাতা দেওয়া হয়। বর্তমানে তিন শ্রেণিতে দুই লাখ ৫ হাজার ২৫ জন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। তিন হাজার ৯৪৪ কোটি ৫৫ হাজার ৮৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম