কাতারে ২৩ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

প্রবাসী শ্রমিক কাতারে গৃহকর্মীসহ সব বেসরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি ২৩ হাজার টাকা (এক হাজার কাতারি রিয়াল) নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কাতার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব মালিক কর্মচারীদের থাকা ও খাওয়া প্রদান করছে না, তাদের মজুরির সঙ্গে থাকার জন্য বাড়তি ১১ হাজার পাঁচশ’ এবং খাওয়ার জন্য ৭ হাজার টাকা দিতে হবে।

এই অফিসিয়াল গেজেট প্রকাশ হওয়ার ছয় মাস পর থেকে নতুন এই মজুরি হার কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শ্রমবাজারের ব্যাপক সংস্কার করছে কাতার। এরই অংশ হিসাবে এই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হলো। এর ফলে বাংলাদেশিরাসহ কাতারে অবস্থিত অভিবাসীরা আরও বেশি পরিমাণে অর্থ নিজ নিজ দেশে পাঠাতে পারবেন।

এতে বলা হয়, বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা, কাতারের ব্যবসায়ী ও এনজিওগুলোর সঙ্গে আলোচনার পর এই মজুরি হার নির্ধারণ করা হয়েছে। মজুরি হার ছাড়াও এখন বিদেশি শ্রমিকরা আরও কম সময়ের মধ্যে তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন; যা তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য মালিকদের ওপর চাপ সৃষ্টি করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ধারণা করছে কিছু কিছু মালিক নতুন ব্যবস্থা কার্যকর নাও করতে পারে এবং সে জন্য তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

 

/এসএসজেড/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম