ব্র্যান্ড নেম ও আইকোনিক ল্যান্ডমার্ক প্রস্তাব করে জিতে নিন পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ২১:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

আইকোনিক ল্যান্ডমার্ক পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় করে তুলতে নতুন ব্র্যান্ড নেমে বাংলাদেশকে উপস্থাপন করতে চায় ট্যুরিজম বোর্ড। একইসঙ্গে নির্দিষ্ট একটি ল্যান্ডমার্কে উপস্থাপনের জন্য আইকোনিক ল্যান্ডমার্ক বাছাই প্রক্রিয়া শুরু করা হয়েছে। পর্যটন শিল্পে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে একটি ব্র্যান্ড নেম এবং একটি আইকোনিক ল্যান্ডমার্ক পছন্দ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এই- [email protected] ঠিকানায় পাঠিয়ে দিন। জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পর্যটন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ব্র্যান্ড নেম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটনের ক্ষেত্রে ‘বিউটিফুল বাংলাদেশ’ ব্র্যান্ড ব্যবহার করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। নতুনভাবে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বজুড়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে নতুন ব্র্যান্ড নাম আহ্বান করা হচ্ছে। প্রস্তাবিত ব্র্যান্ড নেমের যৌক্তিকতাসহ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইল করতে হবে। নির্বাচিত ব্র্যান্ড নেমের জন্য দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। নির্বাচিত ব্র্যান্ড নেম একাধিক ব্যক্তি পাঠালে লাটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।

একইসঙ্গে আইকোনিক ল্যান্ডমার্ক এর প্রস্তাব পাঠাতে আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আছে নিজস্ব আইকোনিক ল্যান্ডমার্ক। যেমন: ফ্রান্সের রয়েছে আইফেল টাওয়ার, অস্টেলিয়ার রয়েছে অপেরা হাউজ। তেমনি বাংলাদেশের কোন আইকোনটি হতে পারে আইকনিক ল্যান্ডমার্ক? আইকন পছন্দ করে পাঠাতে হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

 

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম