দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪০

গুলশানের একটি কনভেনশান সেন্টারে বক্তব্য দেন সংস্কৃতি-বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ দেশে ক্রমান্বয়ে পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি-বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি বলেন, ‘পর্যটন শিল্প ও আর্থিক সামর্থ্য ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের মানুষের আর্থিক সচ্ছলতা ও সামর্থ্য অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি। এ কারণে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটছে।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

কে এম খালিদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। কোভিড-১৯ জনিত বৈশ্বিক মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সারা বিশ্বের জন্য ঈর্ষণীয়। পর্যটকের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন ও সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় ৫০৩টি সংরক্ষিত প্রত্নস্থল বা পুরাকীর্তি রয়েছে। আমরা এসব প্রত্নস্থলে পর্যটন সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাঙালির রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। পর্যটনের মাধ্যমে এ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে হবে।’

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী