সুস্থতার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৯

ছবি: সাজ্জাদ হোসেন দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭২ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি ল্যাবে ১২ হাজার ৮৫০টি নমুনা জমা পড়ে। আগের নমুনাসহ ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে এক হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, একজন খুলনা বিভাগের এবং রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে দুই জন করে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০–এই নম্বরগুলোতে ফোন করলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। করোনাবিষয়ক অভিযোগ দেওয়া যাবে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের (www.dghs.gov.bd) CORONA কর্নারে, ‌‘করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ’ অপশনে গিয়ে।

/সিএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম