সবাইকে করোনা পরীক্ষা করাতে বললেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৪

ওবায়দুল কাদের দেশের সবাইকে আবশ্যিকভাবে করোনার পরীক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংক্রমণের লক্ষণ না থাকলেও সংক্রমিত হওয়ার অনেক উদাহরণ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকেই টেস্টের ব্যাপারটিকে খুবই হেলাফেলা করছেন। টেস্ট করাচ্ছেন না।  কাজেই টেস্ট বাধ্যতামূলক। করোনা সংক্রমণ হয়েছে কিনা এ ব্যাপারে সবাইকে অবশ্যই পরীক্ষা করাতে হবে। এখানে কোনও ভুল করলে তার মাশুল আমাদের দিতে হবে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

করোনার সংক্রমণ রোধে মানুষের মধ্যে অবহেলা রয়েছে এমনটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণ রোধে জনসাধারণের মধ্যে অবহেলা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে গা-ছাড়া ভাব। হাটে বাজারে, পরিবহনে, ফেরিঘাট, শপিংমল, জনসমাগম স্থলে যে চিত্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে দেশে কোনও করোনাই নেই। এই অবহেলা করোনা সংক্রমণ নতুন করে ঝুঁকিতে নিয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘আসন্ন শীতে করোনার দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা বারবার বলছেন। সংক্রমণের ধারাবাহিকতা এখনও ক্রমহ্রাসমান ধারায় নামছে না।’

মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৯০ হাজার থেকে এক লাখে পৌঁছে গেছে। এজন্য পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। এরই মাঝে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয় তরঙ্গ আঘাত হানছে। এ প্রেক্ষাপটে আমাদের কোনোভাবেই হেলাফেলা করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে জীবন ও জীবিকার চাকা এগিয়ে নিতে হবে। সামান্য অবহেলা আমাদের ঝুঁকিতে ফেলতে পারে।’

আরও পড়ুন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম