সরকারি চাকরিতে বয়সে ছাড় দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিসিএস ছাড়া সরকারি চাকরিতে প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে প্রকাশের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৫ মার্চ থেকে ৩০ বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দীপংকর বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে- “যে সব মন্ত্রণালয় ও বিভাগের অধীন অধিদফতর, পরিদফতর ও সংস্থা এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যাতীত)  সরাসরি নিয়োগের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ হতে ২৫ মার্চ ২০২০ তারিখের পূর্বে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও  কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব দফতরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধোরণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম