‘শিগগিরই এমপিওভুক্ত হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো) শিগগিরই নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে আর শিক্ষা ব্যবস্থা জাতীয়করণও খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে শিক্ষা দিবস-২০২০ উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘বঙ্গবন্ধু শিক্ষা ভাবনা ও আমাদের করণীয়’শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধু বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন। পচাঁত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে অনেক আগেই বাংলাদেশে বৈষম্যহীন শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হতো। আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিগগিরই ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও খুব বেশি দূরে নয়। শিক্ষকরা দেশের সুনাগরিক গড়ার কারিগর। দেশপ্রেমিক নতুন নেতৃত্ব সৃষ্টি করাই শিক্ষকদের কাজ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাশিপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অংশ নেন।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাখাতে বরাদ্দ বাড়তে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ মাহুবুবুর রহমান, মো. মজিবুর রহমান বাবুল, আকলিমা খাতুন, অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল, অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।

 

/এসএমএ/এফএএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম