আহমদ শফীর জানাজা ও দাফন শনিবার হাটহাজারী মাদ্রাসায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর জানাজা শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনাস মাদানী জানান, তার পিতার জানাজা একটিই হবে এবং জানাজার পর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর বিশ্বাস ছিল, জানাজা একটা হওয়াই উত্তম। সে হিসেবে আমরা একটি জানাজার পক্ষে, ঢাকায় কোনও জানাজা হবে না এবং মরদেহ সরাসরি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।’

আসগর আলী হাসপাতালে অবস্থানরত একাধিক আলেম জানান, আহমদ শফীর মরদেহ গোসল করিয়ে আজ রাতেই চট্টগ্রামে নেওয়া হবে।

উল্লেখ্য, আহমদ শফী বার্ধক্যজনিত কারণে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন:

আল্লামা শফী মারা গেছেন

‘আল্লামা শফী ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন’

আল্লামা শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হাসপাতালের সামনে শফী সমর্থকদের বিক্ষোভ

হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা শফীর পদত্যাগ

আনাস মাদানীকে হাটহাজারী মাদ্রাসা থেকে অব্যাহতি

/সিএ/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির