যেখানে অপকর্ম-দুর্নীতি সেখানেই ব্যবস্থা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৯

ওবায়দুল কাদের

সরকারের দুর্নীতিবিরোধী অভিযান বন্ধ হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘সরকারের দুর্নীতিবিরোধী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও অবস্থায় যেখানেই দুর্নীতি, যেখানেই অপকর্ম- সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ডব্লিউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন তিনি।  ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। 

মন্ত্রী বলেন, ‘পত্রিকায় দেখলাম দুর্নীতিবিরোধী অভিযান নাকি বন্ধ হয়ে গেছে। একথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতিবিরোধী, অনিয়ম-অপকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও অবস্থায় যেখানেই দুর্নীতি, যেখানেই অপকর্ম- সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি তদারক করছেন। এ অভিযান চলবে। এমনকি আমাদের দলের অভ্যন্তরেও যদি অনিয়ম করে, অপকর্ম করে সেটাও প্রধানমন্ত্রীর নজরের বাইরে নেই। সবকিছুই প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। কেউই অপকর্ম করে রেহাই পাবেন না। তা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই।’

কাদের উন্নয়ন প্রকল্পে সংশ্লিষ্টদের কাজে আরও যত্নবান হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, ‘কাজে আরও সিরিয়াসনেস প্রদর্শন করতে হবে। জাইকা সহায়তা প্রকল্পের কাজ শুরুতে একটু দেরি হলেও তা সময় মতো কোনও কোনও ক্ষেত্রে সময়ের আগেই শেষ হয় কাজ হয় এবং কোয়ালিটি কাজ হয়। ’

উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেশিরভাগ প্রকল্প শুরু হতে দেরি হয়ে যায় এবং যার ফলে সময়মতো শেষ করা যায় না। এজন্য পরিকল্পনা করে প্রাথমিক কাজগুলো দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে। প্রকল্প কাজ সময়মতো শেষ না হলে আর্থিকসহ নানা জটিলতা দেখা দেয়। যার কারণে মাঝপথে গতি বাড়িয়ে হলেও প্রকল্পের কাজ সময়মতো শেষ করার টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম