বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আবারও বিশেষ অধিবেশনের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৯:২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  আবারও সংসদের বিশেষ অধিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। এর আগে মার্চে দুই দফায় বিশেষ অধিবেশন ডাকা হলেও করোনার কারণে তা বাতিল করা হয়।  এজন্য চলতি বছরের ৭ নভেম্বর এই বিশেষ অধিবেশন আয়োজনের চিন্তা চলছে। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে আয়োজিত বৈঠকে এ তথ্য জানানো হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনে আয়োজিত সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাতিল হওয়া আগের অধিবেশনের প্রস্তুতির মতো এবারও বিদেশি অতিথিদের এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হবে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

এ বিষয়ে জানতে চাইলে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন করে বিশেষ অধিবেশন ডাকার চিন্তা করা হচ্ছে। নভেম্বরে অধিবেশনটি হতে পারে এমনটা আমি জেনেছি।’

এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এরমধ্যে এখন বৃক্ষরোপণ চলমান রয়েছে। নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বই প্রকাশনা, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। ২২ ও ২৩ মার্চ এই অধিবেশন বসার কথা ছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন বাতিল করা হয়। 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী