২৫২ প্রবাসীকে নিয়ে সৌদি আরবের পথে সাউদিয়ার ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪২

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমান দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ২৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

ওই ফ্লাইটের যাত্রী আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুটিতে এসে ১০ মাস ধরে আটকে ছিলাম। আমার ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ, দিশেহারা হয়ে পড়েছিলাম। রিটার্ন টিকিট নিয়ে এলেও বাংলাদেশে কিছু করতে পারিনি। পরে সৌদি আরবে থাকা বন্ধুদের মাধ্যমে সেখান থেকে টিকিট রি-ইস্যু করে নিয়েছি। করোনা নেগেটিভ সার্টিফিকেট করে এত দ্রুত ফ্লাইট ধরা অনেক কষ্ট হয়েছে। তবুও অবশেষে যেতে পারছি।’

শাহজালাল বিমানবন্দরে যাত্রীরা সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এর মধ্যেই সৌদি যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতেই যত ভোগান্তি। গত তিন দিন ধরে টিকিট না পেয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

অন্যদিকে, সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

শাহজালাল বিমানবন্দরে একজন যাত্রী এদিকে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা বাড়াতে চাইলে অনুমতি দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘এত দিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশ পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক; আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একইসঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।’

/সিএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার মেয়াদ পূর্ণ করবেই: নুরুল হক নুর
লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার মেয়াদ পূর্ণ করবেই: নুরুল হক নুর
টস করলেন হৃদয়, লিটনের কী হলো?
টস করলেন হৃদয়, লিটনের কী হলো?
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
মেঘনার বুকে অপরূপ এক ঠিকানা, নাম তার মায়াদ্বীপ
মেঘনার বুকে অপরূপ এক ঠিকানা, নাম তার মায়াদ্বীপ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক