বিমানবন্দর থেকে ফেরত আসা ৩২ জনকে ফের টিকিট দিলো সৌদি এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

বিমানবন্দর থেকে ফেরত আসা ৩২ জনকে ফের টিকিট দিলো সৌদি এয়ারলাইন্স করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ৩২ জনের টিকিট ফের রি-ইস্যু করেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। বেসরকারি হাসপাতাল থেকে করোনা টেস্ট করায় তাদের বিমানবন্দর থেকে ফেরত পাঠায় এয়ারলাইন্সটির কর্মীরা।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২ জনকে রেখেই চলে যায় সাউদিয়ার ফ্লাইট। পরবর্তীতে এই ৩২ যাত্রী বিমানবন্দর থেকে কাওরান বাজারে সাউদিয়ার অফিসে আসেন। তাদের টিকিট রি-ইস্যু করে দেওয়া হয়। এই ভোগান্তির জন্য সাউদিয়াকেই দুষছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সাউদিয়ার কর্মীরাই তাদের বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেয়। ৩ হাজারের বেশি টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করেন তারা।

বিমানবন্দর থেকে ফেরত আসা ৩২ জনকে ফের টিকিট দিলো সৌদি এয়ারলাইন্স
যাত্রীদের একজন যাত্রী নূরুল আমীন বলেন, ল্যাব এইড থেকে ৩৮০০ টাকা দিয়ে পরীক্ষা করেছিলাম। সাউদিয়া টিকিট নেওয়ার সময় তারা বলেছিল বেসরকারিতে পরীক্ষা করা যাবে। আমার ভিসার মেয়াদ ৩০ তারিখ শেষ। অহেতুক একটা ভোগান্তিতে পড়লাম। এখন আবার পরীক্ষা করতে হবে। ইবনে সিনা থেকে করোনা পরীক্ষা করেছিলেন ফয়েজ। তিনি বলেন, আগেই আমাদের সরকারি হাসপাতালের কথা বললে এই ভোগান্তিতে পড়তাম না।
শওকত নামের আরেক যাত্রী বলেন, টিকিট রি-ইস্যু করেছে। আবার ২৮ তারিখ ফ্লাইট দিয়েছে। সাউদিয়ার কারণে এই ভোগান্তিতে পড়লাম।
যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে সাউদিয়ার অফিসে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গ কথা বলবেন না বলে বের করে দেওয়া হয়।

বিমানবন্দর থেকে ফেরত আসা ৩২ জনকে ফের টিকিট দিলো সৌদি এয়ারলাইন্স
ছবি: চৌধুরী আকবর হোসেন

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক