করোনায় দেশে ৫ হাজার ১৬১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৫

করোনায় দেশে ৫ হাজার ১৬১ জনের মৃত্যু

করোনা মহামারিতে দেশে এই পর্যন্ত পাঁচ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭১৪ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৭০ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ১০ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহীতে একজন, খুলনা বিভাগে চার জন এবং সিলেটের দুই জন। তারা সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ তিন হাজার ৯৯৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ২৬১টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬৮৫টি। এখন পর্যন্ত ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৫ জন। এখন পর্যন্ত তিন লাখ ৫৯ হাজার ১৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১১ দশমিক ৯৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৮১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৪ শতাংশ।

/এসও/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম