বীরশ্রেষ্ঠ মতিউরের পাশে সমাহিত হলেন অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত মাহবুবে আলম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিস্থলের পাশে সমাহিত হলেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিস্থলের পাশে সমাহিত মাহবুবে আলম দাফন শেষে মাহবুবে আলমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন– তার ছেলে ও মেয়ে, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, পুলিশের এআইজি মাহফুজুর রহমান আল মামুন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা (ছবি: নাসিরুল ইসলাম) এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা অনুষ্ঠিত হয় প্রিয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে অশ্রুসিক্ত চোখে তাকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। দুপুর ১২টা ২০ মিনিটে জানাজা শেষে তার মরদেহ নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে রওনা দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন (ছবি: নাসিরুল ইসলাম) প্রসঙ্গত, জ্বর ও গলাব্যথা নিয়ে ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ওই দিনই করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তিনি মারা যান।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অ্যাটর্নি জেনারেলকে শেষ বিদায়

 




 

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম