সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় সরকারের জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১

শিক্ষা মন্ত্রণালয় সিলেটের এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর হোস্টেল বন্ধ রাখাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষায় জরুরি নির্দেশ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে প্রহরী নিয়োজিত রাখতে বলা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ সব কলেজের সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সচেষ্ট থাকতে হবে।
দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয় নির্দেশনায়।
যেসব নির্দেশনা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে:
১) অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস গ্রহণের তথ্য প্রদান করতে হবে।
২)  শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন জমা দিতে হবে।
৩)  শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকদের সঙ্গে সংযোগ সাধন করতে হবে।
৪)  শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করতে হবে।
৫)  কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৬) কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭)  ছাত্রাবাসগুলো বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮) প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রকার প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে।
৯) স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করতে হবে।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম