কঙ্গোয় বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেলেন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১২:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৮:৩১

কঙ্গোয় বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেলেন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজের অংশ হিসেবে ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা। শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর এই তথ্য জানায়।

জাতিসংঘ পরিচালিত কঙ্গোর এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত। বাংলাদেশ থেকে  ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪-এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা। কঙ্গোয় বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেলেন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, ’আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশি বিভুঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী, বরাবরের মতোই এবারও আমরা সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি নিরন্তর।’

দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিরক্ষার পাশাপাশি বিদেশ বিভুঁইয়ে সংঘাতময় দেশসমূহে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গোবাসীর মনে জাগিয়েছে নতুন আশা।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।

আরও পড়ুন- জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোয় বাংলাদেশ শীর্ষে

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম