২৪ ঘণ্টায় সব মৃত্যু হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ১৬:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৬:২৭

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি) দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। এদের সবার হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩ অক্টোবর) অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১২১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২০৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এদের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যুবরণকারী ৫ হাজার ৩২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৬৭৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৭ জন, রাজশাহীতে ৩৫৩ জন, খুলনায় ৪৩৬ জন, বরিশালে ১৮৮ জন, সিলেটে ২৩২ জন, রংপুরে ২৪২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন রয়েছেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম