প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ অক্টোবর ২০২০, ০৯:২৭আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৬:১৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই দিনের সফরে রবিবার (৪ অক্টোবর) সকালে কুয়েত যাচ্ছেন।

শনিবার মন্ত্রী বলেন,  ‘কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহকে অভিনন্দন বার্তা জানাতে আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে কুয়েত সফর করবো। নতুন আমিরকে অভিনন্দন বার্তা দেওয়া ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমবেদনা জানাবেন।’

কুয়েতের নতুন শাসক শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ যুক্তরাষ্ট্রে তার পূর্বসূরি শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ মারা যাওয়ার একদিন পর নতুন আমির হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ এবং বাংলাদেশ সরকার এবং আমার পক্ষ থেকে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আমিরের অবদান স্মরণীয়। মঙ্গলবার তার দেশে ফেরার কথা। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম