দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে আমি মনে করি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৩:৪২আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৪:৫৬

শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকবাংলাদেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করছে।’ রবিবার (৪ অক্টোবর) শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘গত সাত আট মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে কোভিড মোকাবিলা করেছে সফলতার সঙ্গে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে।’

বাংলাদেশের কোভিড নিয়ন্ত্রণের প্রশংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন রাষ্ট্র প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এর স্বীকৃতি দিয়েছেন।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা গত ছয় সাত মাস ধরে কাজ করেছি, মৃত্যুর হার কমে এসেছে।’ ভারতে ও আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকাতে রোজ এক হাজার মানুষের মৃত্যু হয়, প্রতিদিন শনাক্ত হন দুই লাখের বেশি। তাদের দেশের জনসংখ্যা আমাদের দ্বিগুণ। সেই হারে ধরলে আমাদের দেশে মৃত্যু হতো এক লাখের বেশি।’

‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস কাউকে ছাড়ছে না। শুধু যে ভ্যাকসিনের মাধ্যমেই ঠেকানো যাবে তা নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ভালো থাকবো।’—বলেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে এ দেশে বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিয়েছে। আমরা সেসব মোকাবিলা করেছি। কোভিডের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছি, যারা নন-কোভিড রয়েছেন তাদের স্বাস্থ্যসেবাও পুরোদমে চলেছে। সব ধরনের কাজ হয়েছে।’

এ সময় মাস্ক পরা, বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি।

 

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম