কূটনীতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশ-চীন শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৮:০৫আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:৩৫

কূটনীতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশ-চীন শুভেচ্ছা বিনিময় বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। চীনা দূতাবাসের এক ফেসবুক পোস্টে রবিবার (৪ অক্টোবর) এ কথা জানানো হয়। একইসঙ্গে চীনা প্রেসিডেন্টও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। 
প্রেসিডেন্ট আব্দুল হামিদ তার বার্তায় বলেন, চীনের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে থাকে। তিনি আশা করেন, সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও মজবুত হবে। অন্যদিকে আব্দুল হামিদকে পাঠানো শুভেচ্ছা বার্তায় চীনা প্রেসিডেন্ট শি বলেন, বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্মান, সমতা, দৃঢ় রাজনৈতিক বিশ্বাস ও উভয়ের জন্য মঙ্গলজনক এমন সহযোগিতার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় উভয় দেশ বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করেছে। দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ  কাজ করবে।

এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের মানুষের সম্পর্ক হাজার বছরের পুরনো জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ওই সময় থেকে এই দুই প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি বিনিময় ও ব্যবসায়িক লেনদেন ছিল। ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরকে স্মরণ করে প্রধানমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘নতুন চীনকে যেভাবে দেখেছি’ বইতে চীনের জনগণের প্রশংসা করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় উল্লেখ করে চিঠিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির সময়ে চীন সহায়তা করছে এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও মজবুত হবে।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে শুভেচ্ছা বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি ও অবকাঠামো বিনিয়োগে চীনের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করায় চীনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং তার বার্তায় জানান, কোভিড-১৯ মহামারির সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের কথা উল্লেখ করে কেকিয়াং দুদেশে জনগণের কল্যাণের জন্য বাংলাদেশকে সব ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম