পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম আন্তর্জাতিক সিবেড অথরিটি কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জ্যামাইকাভিত্তিক আন্তর্জাতিক সিবেড অথরিটি সমুদ্রের সব সম্পদের ব্যবস্থাপনা ও সঠিক ব্যবহার সংক্রান্ত বিষয়াদি নিয়ন্ত্রণ করে থাকে।
এর আগে ২০১৬ সালে খোরশেদ আলম প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলেন।








