ট্রাম্প-মেলানিয়ার আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ২০:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২২:২৩

ট্রাম্প-মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ (ফাইল ছবি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কোভিড-১৯ থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আজ রবিবার (৪ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক পত্রে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী পত্রে লিখেছেন, ‘আমি জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি যে দুর্ভাগ্যক্রমে আপনারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা এমন এক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যখন আমরা সবাই মহামারি করোনাভাইরাসে প্রাণহানি ও সংক্রমণ থেকে রক্ষা পেতে লড়াই করে চলেছি’।
চিঠিতে শেখ হাসিনা আরও বলেন, আমি প্রত্যাশা করছি যে আপনি এবং ম্যাডাম মেলানিয়া ট্রাম্প দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে করোনাভাইরাস এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও দৃঢ় মনোবল দিয়ে আপনার দেশে নেতৃত্ব দেবেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষায় সর্বাত্মক উদ্যোগ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে ট্রাম্পের গতিশীল নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের গভীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান এই হুমকি মোকাবিলায় বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত দুঃসময়ে আমার সহমর্মিতা আপনার ও আপনার পরিবারের সঙ্গে রয়েছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যেও প্রার্থনা করছি।’

 

/এমএইচবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম