২৪ ঘণ্টায় আরও ৩০ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ১৬:১৮আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৬:৫৬

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন মারা গেছেন। এ নিয়ে মোট পাঁচ হাজার ৪০৫ জন করোনায় মারা গেলেন। ২৪ ঘণ্টায় এক হাজার ৬৫১ জন এবং এখন পর্যন্ত দুই লাখ ৮৪ হাজার ৮৩৩ জন সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১২ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৬ দশমিক ৬৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত ৪ হাজার ১৭৫ জন পুরুষ এবং এক হাজার ২৩০ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ষাটোর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা ২, বরিশালে ২, সিলেটে এক এবং রংপুরে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৩০ জনই হাসপাতালে মারা গেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ১৩৪ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ২৬৪ জন এবং এখন পর্যন্ত ৬৮ হাজার ২৬৫ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ৩৯৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৭৬২ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৬ হাজার ১৭৭ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৪৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৬৬৭ জন। 

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম