মিয়ানমারের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের রোহিঙ্গা নিয়ে আলোচনা, আশাবাদী নয় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ০৯:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৯:১৭

রোহিঙ্গা

ভারতের সেনাবাহিনী প্রধান এম এম নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার ৪-৫ অক্টোবর মিয়ানমার সফরের সময়ে রোহিঙ্গা বিষয়টি আলোচনায় আসাকে ইতিবাচক হিসেবে দেখলেও খুব বেশি আশাবাদীদ নয় বাংলাদেশ। ঢাকা, দিল্লি ও ইয়াঙ্গুনের বিভিন্ন সূত্রে জানা যায়, রোহিঙ্গা এ বিষয়ে আলোচনা করলেও ভারতের জাতীয় স্বার্থ ও আভ্যন্তরীণ রাজনীতির কারণে চাপ প্রয়োগের কোনও আগ্রহ নেই তাদের। 

ভারতের কর্মকর্তারা সফরের সময়ে মিয়ানমারের সিনিয়র জেনারেল মিং আং হ্লাইং, স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ বিভিন্নজনের সঙ্গে বৈঠক করেন। 

এ বিষয়ে একটি সূত্র জানায়, ‘দুইপক্ষের মধ্যে বাস্তুচ্যুত মানুষদের বিষয়টি আলোচনা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হলেও মিয়ানমারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি।’

তিনি বলেন, ভারতের সংবাদ বিজ্ঞপ্তিতে যেভাবে রোহিঙ্গা বিষয়টি এসেছে সেটি দেখে মনে হয় অন্য আরও ১০টি সাধারণ ইস্যুর মতো এটি আলোচিত হয়েছে। 

আরেকটি সূত্র জানায়, মিয়ানমারে বিভিন্ন খাতে ও প্রকল্পে ভারতের অনেক স্বার্থ জড়িত আছে। ফলে মিয়ানমারের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয় নিয়ে মন কষাকষি করবে না দিল্লি। 

এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কিছুটা সংখ্যালঘু বিরোধী এবং সে কারণে মুসলিম রোহিঙ্গাদের জন্য ভারত চাপ দেবে এমন মনে হয় না বলে তিনি জানান। 

প্রসঙ্গত, ভারতীয় কর্মকর্তাদের সফর শেষে ভারত থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয় দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উভয় দেশ একে অপরকে গুরুত্ব দেয় এবং এই সফর তার প্রতিফলন। 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম