শপথ নিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী রোকেয়া জামান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নুরুজ্জামান বিশ্বাস রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ মারা যাওয়া আসনটি শূন্য হয়। সেই আসনে ২৬ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।








