হাওরের দিগন্তে অল ওয়েদার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৭ অক্টোবর ২০২০, ২১:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অল ওয়েদার সড়ক কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অল ওয়েদার সড়কের মাধ্যমে পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। হাওরের এই বিস্ময় উপভোগ করতে প্রায় প্রতিদিন হাজার হাজার পর্যটক সমাগম হচ্ছে। স্থানীয়দের কথায়, দৃষ্টিনন্দন রাস্তাটির সুবাদে জীববৈচিত্র্যে পরিপূর্ণ হাওরের সৌন্দর্য বেড়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অল ওয়েদার সড়কটি উদ্বোধন করবেন। ঢাকার গণভবন থেকে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে যুক্ত হবেন তিনি। অনুষ্ঠানে মিঠামইন প্রান্তে থাকবেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এর সঙ্গে যোগ হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। স্থানীয়ভাবে ‘আবুরা’ সড়ক নামে পরিচিত এটি। গত অর্থবছরে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে হাওরের মাঝ দিয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা বছর চলাচল উপযোগী ‘আবুরা’ সড়কটি তৈরির সুবাদে স্থানীয় অনেকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি খুলে গেছে পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে কিশোরগঞ্জের এই হাওর হয়ে উঠতে পারে জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্যে অন্যতম।’
অল ওয়েদার সড়ক হাওর এলাকার বাসিন্দাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফসল আনা নেওয়া, শিক্ষা, ব্যবসাসহ সব ক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছোঁয়া। 
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে উল্লেখ করেন, ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি এরইমধ্যে হাওরের বিস্ময় হিসেবে পরিচিতি পেয়েছে। তার মন্তব্য, ‘রাস্তা হওয়ায় অনুন্নত হাওর এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।’

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, জলরাশির মাঝ দিয়ে বানানো রাস্তাটি আরও দৃষ্টিনন্দন করতে দু’পাশে বৃক্ষরোপণের পৃথক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এজন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।

আগামীতে সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত হবে কিশোরগঞ্জের হাওরাঞ্চল। এরপর সারা দেশের সঙ্গে সারা বছর চলাচলের জন্য উড়াল সড়ক নির্মাণ হলে হাওরবাসীর আশা পূর্ণতা পাবে।
আরও পড়ুন-
কিশোরগঞ্জের নয়নাভিরাম হাওরে দিগন্তজোড়া সড়ক

কিশোরগঞ্জের হাওরে নয়নাভিরাম অল ওয়েদার রোড (ভিডিও)

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের