প্রযুক্তি, প্যাটেন্ট সুবিধা পেলে বাংলাদেশ কোভিড ভ্যাকসিন উৎপাদনে সক্ষম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ০৯:৫০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৯:৫০

করোনা ভ্যাকসিন

বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় বিশ্ববাজারে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। প্রযুক্তিগত ও প্যাটেন্ট সুবিধা পেলে বাংলাদেশের ওষুধ কোম্পানি আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন ব্যাপক হারে উৎপাদনের সক্ষমতা রাখে বলে জানিয়েছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের বিশেষ সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ দিক-নির্দেশনায় বাংলাদেশ সফলতার সঙ্গে করোনা সংকট মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন।

সভায় কোভিড-১৯-এর উপর গৃহীত কার্যক্রমের উপর আলোচনাকালে স্থায়ী প্রতিনিধি কোভিড ভ্যাকসিনের সর্বজনীন, সময়োপযোগী, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বণ্টন এবং সুষম অধিগম্যতা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।

স্থায়ী প্রতিনিধি মানসিক স্বাস্থ্যের ওপর করোনার নেতিবাচক প্রভাব নিরূপণ ও তা হ্রাসকল্পে সদস্য রাষ্ট্রসমূহকে যথাযথ সহায়তা প্রদানেরও আহ্বান জানান। এছাড়াও করোনা মোকাবিলার পাশাপাশি তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্যগুলো অর্জনে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে বলেন। 

সভার দ্বিতীয় দিনে মহামারির প্রস্তুতি ও মোকাবিলা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নবগঠিত প্যানেলের কার্যক্রমের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থায়ী প্রতিনিধি ভবিষ্যতে এ ধরনের মহামারি প্রতিহতকরণে আগাম সতর্কতামূলক উপায় বের করার পাশাপাশি কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লাইবেরিয়ার সাবেক রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফ এই প্যানেলের সহ-সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 

প্রসঙ্গত, ৫-৬ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে নির্বাহী বোর্ডের ৫ম বিশেষ সভা অনুষ্ঠিত হয়। 

 

 

 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম