২০৪০ সালের মধ্যে কারিগরি দক্ষতাসম্পন্ন করা হবে ৬০ ভাগ মানুষকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ২২:২৭আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:৩৪

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ফাইল ছবি) বর্তমানে দেশের জনসংখ্যার ১৭ শতাংশ কারিগরি দক্ষতাসম্পন্ন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে এই হার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৬০ শতাংশে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কক্সবাজারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিংআউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের প্রি-ভোকেশনাল ট্রেনিং কার্যক্রমের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানায় মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের এই লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করছে রিচিংআউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প। যুব জনগোষ্ঠীকে দক্ষতা প্রদান, চাকরির সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে এই প্রকল্প। এ কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ বিশেষায়িত সংস্থা হিসেবে কারিগরি সহায়তা দিচ্ছে।’

জাকির হোসেন বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে প্রাথমিক থেকে শুরু করে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য যথাযথ চাকরি এবং উপযুক্ত কাজ নিশ্চিত করা।’

ঝরেপড়া প্রতিরোধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঝরেপড়া ও অতি দরিদ্র পরিবারের সন্তান, যারা প্রাথমিক শিক্ষাচক্রে অংশগ্রহণ করতে পারেনি, সেসব শিশুর জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করেছে রস্ক প্রকল্প। এ প্রকল্প বাংলাদেশের ১৪৮টি উপজেলায় আনন্দ স্কুল কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি ১০টি সিটি করপোরেশন এলাকায় ৮-১৪ বছর বয়সী ঝরেপড়া ৫০ হাজার শিক্ষার্থীর ৩ বছর মেয়াদি এক্সিলারেটেড এডুকেশন মডেলের মাধ্যমে প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। রস্ক প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, প্রি-ভোকেশনাল স্কিল প্রশিক্ষণ কার্যক্রম। যার উদ্দেশ্য হচ্ছে, প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে যারা পরবর্তী শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং যাদের বয়স ১৫-২৪ বছর, তাদের বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং তাদের চাকরি পেতে কিংবা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করা।’

সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রতন চন্দ্র পণ্ডিত, রস্ক ফেইজ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হাসান শাহীন এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর (প্রোগ্রাম অপারেশন্স) বন্দনা রিসাল। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক