শাস্তি মৃত্যুদণ্ড হলে ধর্ষণ কমবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৫:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৬:২৯

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ছবি: নাসিরুল ইসলাম)
ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হলে এ ধরনের অপরাধের সংখ্যা কমে আসবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই অপরাধ কমে আসবে। না হলে বাড়ানোর প্রশ্নটাই আনতাম না। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আপনাদের বলেছিলাম, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর (১) ধারায় ধর্ষণের জন্য যে সাজা আছে, সে সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড, সেই ধারা সংশোধন করে মৃত্যুদণ্ড দিয়ে প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হোক। সে মোতাবেক আজ এই আইনের ৯(১) ধারায় ধর্ষণের সাজা যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি একটি সংশোধন প্রস্তাব উত্থাপন করি। সেটা হচ্ছে, ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড।’

আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা সংশোধন করা হচ্ছে, তার সঙ্গে সংশ্লিষ্ট ৯(৪) ধারায়ও পরিবর্তন আনা হয়েছে। আর সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় যেখানে সাধারণ জখম অপরাধ আপসযোগ্য ছিল না, সেখানে আপসযোগ্য করার একটা নির্দেশ ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়েও কথা হয়। সেখানেও (সাধারণ জখম) সংশোধন করে আপসযোগ্য করা হয়েছে।’

তিনি বলেন, ‘১৯৭৪ সালের শিশু আইন নতুন করে ২০১৩ সালে সরকার সংসদে পাস করেছে। সেই আইনেরও আমরা সংশোধনী এনেছি। এই সব সংশোধনী আজকের মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করেছিলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় সংশোধনীগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে।’

আনিসুল হক আরও বলেন, ‘যেহেতু সংসদে এখন সেশন নেই, সেহেতু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এটাকে অধ্যাদেশ করার জন্য। আমরা আগামীকাল (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশবলে এটাকে অধ্যাদেশ জারির প্রস্তুতি নিচ্ছি।’

উল্লেখ্য, আজ সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড। মামলা শুরু থেকে বিচার শেষ করতে হবে ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে। বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত আকারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই সংশোধনীর ফলে মৃত্যুদণ্ডের বিষয়ে ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে। এর ফলে একটি পজিটিভ ইমপ্যাক্ট পড়বে সাধারণ মানুষের মধ্যে। যারা এই ক্রাইমটি করবে তারা চিন্তা করবে এতে তো মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে।’

আরও পড়ুন- 

৬ মাসে শেষ করতে হবে ধর্ষণের বিচার, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম