২৪ ঘণ্টায় সব মৃত্যু হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৭:২৩আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৭:২৮

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে। এদের সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ জন এবং ১২ জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ২৭৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৮০ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, সিলেটে দুই জন, রংপুরে এক জন এবং ময়মনসিংহে দুই জন।  ২৪ ঘণ্টায় ৩১ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু পাঁচহাজার ৫৫৫ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৮২৯ জন, চট্টগ্রামে এক হাজার ১১৭ জন, রাজশাহীতে ৩৫৯ জন, খুলনায় ৪৪৯ জন, বরিশালে ১৯৩ জন, সিলেটে ২৩৮ জন, রংপুরে ২৫২ জন এবং ময়মনসিংহে ১১৮ জন মারা গেছেন।

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম