১১২ প্রবাসীকে বিনা ভাড়ায় আবুধাবি নেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৯:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৯:৪৬

এয়ার অ্যারাবিয়া আবুধাবি থেকে ফেরত পাঠানো ১১২ প্রবাসী বাংলাদেশি কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে নেবে এয়ার অ্যারাবিয়া। সোমবার (১২ অক্টোবর) এয়ারলাইন্সটি এ তথ্য জানায়। 

এয়ার অ্যারাবিয়া জানিয়েছে,  ১৪ আগস্ট এয়ার অ্যারাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে তারা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একই সময়ে আবুধাবী গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও নেবে এয়ার অ্যারাবিয়া। তবে বিমানের যাত্রীদের বিনা ভাড়ায় নিলেও সরকারি ট্যাক্স পরিশোধ করতে হবে যাত্রীকে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দিয়েছে এয়ার অ্যারাবিয়া। 

১১২ প্রবাসী কর্মী ফেরত আসার ঘটনায় সে সময় তদন্ত কমিটিও গঠন করা হয়। আবুধাবী থেকে ফেরত আসার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি পরবর্তীতে জানায়, আবুধাবির ইমিগ্রেশন জটিলতার কারণে আবুধাবি থেকে যাত্রীরা ফেরত এসেছেন। আবুধাবির হঠাৎ পলিসি পরিবর্তন ও তাতে অস্পষ্টতা থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- আবুধাবি কেন ফেরত পাঠালো বাংলাদেশি কর্মীদের

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম