গভীর নিম্নচাপটি দুপুর নাগাদ ভারতের উপকূল অতিক্রম করতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১০:১৯আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১২:১৩

নিম্নচাপ

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ এটি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া আজও একই রকম থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, নদীবন্দরে এলাকাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এজন্য  সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

এক সতর্কবার্তায় বলা হয়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে সোমবার ছিল ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মঙ্গলবার তা আরও সরে গিয়ে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। একইভাবে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ১৫ কিলোমিটার দূরে, তা আরও সরে গিয়ে আছে ১ হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। পায়রা সমুদ্রবন্দর থেকে ছিল ৯১০, এখন ১ হাজার ৩৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ছিল ৯২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, এখন আছে ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।  নিম্নচাপের কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর উত্তল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর,  মাদারীপুর, খুলনা, বরিশাল , পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,  কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম