স্বাস্থ্যবিধি না মানলে ইসির কিছু করার নেই: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৪:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৪:২৮

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

নির্বাচনি কার্যক্রমে স্বাস্থ্যবিধি না মানলে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘আমরা বিষয়টি অনুরোধ করতে পারি। তারা না মানলে আমাদের কিছু করার নেই।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে স্বাস্থ্যবিধি ও আচরণ বিধিমালা হয় না এমন অভিযোগের জবাবে সিইসি বলেন, ‘আমরা যেসব প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করি তাদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করি। স্বাস্থ্যবিধির বিষয়ে আমাদের নির্বাচনি আচরণ বিধিতে কিছুই নেই। এগুলো সম্পূর্ণ তাদের নিজেদের ব্যক্তি সচেতনতা বিষয়। আমরা স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করি এবং করে যাচ্ছি। কিন্তু তারা প্রতিপালন করেন না। শুধু তারা কেন বাংলাদেশের যেখানে আমরা যাই সেখানেই দেখি স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি উপেক্ষিত থাকে। আমরা বারবার অনুরোধ করতে পারি। তারা না মানলে আমাদের কিছু করার নেই।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে আর কোনও নির্বাচন পেছাবে না। স্থানীয় সরকার বিভাগ থেকে যেভাবে তালিকা দেওয়া হবে সেই অনুযায়ী নির্বাচন হবে।

ফেব্রুয়ারিমধ্যেই চসিক নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের ভোটের বিষয়ে সিইসি বলেন, ‘বোধ হয় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্বাচনের সময়ে আছে। আমরা এই সময়ের মধ্যেই এটি করে ফেলবো।’

 এনআইডি জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘আমরা এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। তদন্ত কমিটির সবগুলো প্রতিবেদন আমরা এখনও পাইনি যে জড়িত থাকবে যে অবস্থানেই হোক না কেন তার মধ্যে যেরকম আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে সেরকম ব্যবস্থাই নেওয়া হবে।’

 

 

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম