আপত্তিকর কনটেন্ট ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৭:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৯:১৯

ড. হাছান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন প্ল্যাটফর্মগুলোর আপত্তিকর কনটেন্টের ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন প্রসঙ্গে এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা শুধু আইন সংশোধনের মধ্যেই আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখবো না। আমরা জানি, বিচার যাতে দ্রুত হয়, সেটির ওপরও সরকার গুরুত্ব আরোপ করছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং এন্টারটেইনমেন্ট (বিনোদন) প্ল্যাটফর্মগুলোতে আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে পর্নোগ্রাফির কাছাকাছি কনটেন্ট আপলোড করা হয়। সেগুলো এই ব্যাধি (ধর্ষণ-নির্যাতন) ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে বলে আমরা মনে করি। সেগুলোর ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

সরকার ধর্ষণবিরোধী আন্দোলন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে ধর্ষণের আইন সংশোধন করেছে বলে দাবি করেছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হলো, তাহলে কি এটা বিএনপির পছন্দ হয়নি? এতে এই প্রশ্নই তো দেখা দেয়। আইন সংশোধন বিএনপির পছন্দ হয়নি, এটাই তো তাদের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়।’

আইন সংশোধন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন সংশোধন করেছে। বাংলাদেশে একসময় এসিড নিক্ষেপ বেড়ে গিয়েছিল। যখন কঠোর শাস্তির বিধান রেখে আইন হলো, তখন এসিড নিক্ষেপ কমে গেছে। এখন এসিড নিক্ষেপের ঘটনা প্রায় ঘটেই না। একইভাবে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি রাখার পরিপ্রেক্ষিতে এ ধরনের (ধর্ষণ) অপরাধও অনেক কমে যাবে।’

 

/এসএমএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম