রোহিঙ্গা ইস্যুতে চীনের আরও সম্পৃক্ততা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ২১:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৫১

প্রাণ বাঁচাতে পরিবারের বয়োবৃদ্ধ সদস্যকে কাঁধে নিয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয়ের সন্ধানে আসে রোহিঙ্গারা। (ফাইল ছবি)

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আরও সম্পৃক্ততা এবং ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজনের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার (১৩ অক্টোবর) চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

পরে মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধানে আগ্রহী এবং এজন্য বন্ধু রাষ্ট্র যেমন চীনের আরও সম্পৃক্ততা আমরা আশা করি।’

তিনি বলেন, ‘এর আগে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা এ ধরনের আরও একটি বৈঠকের জন্য চীনকে উদ্যোগী হওয়ার জন্য বলেছি।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক, চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূতকে নিয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি আছে, ওই কমিটির বৈঠক অনেকদিন ধরে হচ্ছে না। সেটিও যাতে হয় তার জন্য বলেছি।’ 

চীনের রাষ্ট্রদূত কী প্রতিক্রিয়া জানিয়েছেন, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘রাষ্ট্রদূত ব্ষিয়টি বেইজিংকে জানাবেন এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

উল্লেখ্য, এর আগে গত রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

 

/এসএসজেড/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম