আটক বাঙালিদের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বঙ্গবন্ধুর তারবার্তা

উদিসা ইসলাম
১৪ অক্টোবর ২০২০, ০৮:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৮:০০

আটক বাঙালিদের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বঙ্গবন্ধুর তারবার্তা (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ১৪ অক্টোবরের ঘটনা।)

বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের মহাসচিব কুট ওয়ার্ল্ডহেইমের কাছে পাঠানো এক ব্যক্তিগত তারবার্তায় পাকিস্তানে আটক বাংলাদেশিদের অবস্থার দ্রুত অবনতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তান থেকে আটক বাঙালিদের দেশে ফিরিয়ে আনা ত্বরান্বিত করার জন্য মহাসচিবের আশু হস্তক্ষেপ কামনা করেন।

১৯৭২ সালের ১৪ অক্টোবর পাঠানো এক ব্যক্তিগত তারবার্তায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসচিবকে পাকিস্তানিদের অমানুষিক নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচানোর জন্য এবং সেখানে তাদের অবস্থা সরেজমিনে তদন্ত করে দেখার জন্য পাকিস্তানে তাদের প্রতিনিধি পাঠানোর আবেদন জানান। পাকিস্তানে আটক  সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারী এবং বহু সাধারণ বাঙালির অবস্থার উল্লেখ করে বঙ্গবন্ধু তার ব্যক্তিগত চিঠিতে বলেন, ‘সেখানে আটক বাঙালিদের যে কেবল তাদের জীবিকা অর্জন থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, বরং তাদের স্বদেশে ফিরে আসতে দেওয়া হচ্ছে না। অথচ এ সব বাঙালি সম্পূর্ণরূপে নিরাপদ। পাকিস্তানের বিরুদ্ধে কোনও অপরাধ বা অন্যায় তারা করেননি। কোনও অপরাধ করেননি। রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ পাকিস্তানে আটক অসামরিক  ও সামরিক ব্যক্তিদের  মতামত দিতে বলেছিলেন— তারা বাংলাদেশ অথবা পাকিস্তান কার অধীনে কাজ করবেন। এ ধরনের মতামত প্রকাশের আহ্বান জানিয়ে পাকিস্তান সুস্পষ্টভাবেই স্বীকার করে নিয়েছে যে, এই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশে ফিরে আসার অধিকার তাদের আছে।’

আটক বাঙালিদের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বঙ্গবন্ধুর তারবার্তা বঙ্গবন্ধু বলেন, ‘কিন্তু স্বদেশে ফিরে আসার অনুমতি না দিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ তাদের ওপর নির্যাতন-নিপীড়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি পাওয়া খবরে জানা গেছে, এমনকি অসামরিক বাঙালিদের সেখানে বিশেষ বন্দিশিবিরে নেওয়া হচ্ছে।’ বাসস এ সংবাদ প্রকাশ করেছে।

জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো ব্যক্তিগত এই চিঠিতে বঙ্গবন্ধু বলেন, ‘পাকিস্তানে আটক বাঙালিদের অবস্থার দ্রুত অবনতিতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের গভীর উদ্বেগের কথা আমি আপনাকে অবগত করছি এবং সেখানে আটক বাঙালিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আবেদন জানাচ্ছি।’ সেখানে বাঙালিদের অমানুষিক নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি মহাসচিবের  কাছে এই আবেদন জানান।

এ বছর গোড়ার দিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি যখন বাংলাদেশে অবস্থানরত অবাঙালিদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এসেছিলেন, তখন বাংলাদেশ সরকার অবাঙালিদের সব সুবিধা দিয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, ‘পাকিস্তানের অবস্থা সরেজমিনে তদন্ত করার জন্য আপনি যদি একজন প্রতিনিধি পাঠান তাহলে আমি কৃতজ্ঞ থাকবো।’

আটক বাঙালিদের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বঙ্গবন্ধুর তারবার্তা আটক বাঙালিরাও ভোটার হবেন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশ্বাস দেন যে, পাকিস্তানে আটক বাঙালিদের নাম ভোটার তালিকায় স্থান পাবে। ১৯৭২ সালের এইদিনে আটক বাঙালিদের  পরিবার-পরিজনের সঙ্গে আলাপ-আলোচনা করার সময় তিনি এ আশ্বাস প্রদান করেন। তিনি আরও জানান, ইতোমধ্যে যে সব বাঙালি পাকিস্তান থেকে ফিরে এসেছে, তাদের নাম ভোটার তালিকাভুক্ত করা হয়েছে।  উল্লেখ্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অনুষ্ঠেয় প্রথম নির্বাচনের  উদ্দেশ্যে ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়েছে।

আটক বাঙালিদের বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বঙ্গবন্ধুর তারবার্তা বিশেষ অধিকার বিধি গৃহীত

এদিন (১৪ অক্টোবর, ১৯৭২) গণপরিষদে ছোটখাটো কয়েকটি সংশোধনীসহ বাংলাদেশ গণপরিষদের বিশেষ অধিকার বিধি নীতি গৃহীত হয়। বিশেষ অধিকার বিলটি গৃহীত হওয়ার পর ১৯ অক্টোবর পর্যন্ত গণপরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। ১৯ অক্টোবর পরিষদের অধিবেশন আবারও বসবে এবং অধিবেশনে খসড়া শাসনতন্ত্র বিলটির ওপর আলোচনা শুরু হবে।

 







/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম