মৃতের সংখ্যা ৫৬০৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১৬:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৭:০১

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি)

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন, এ নিয়ে মোট ৫ হাজার ৬০৮ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৬১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১০৪টি। এখন পর্যন্ত ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬০০ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ০৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৩১৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৯৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৭৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৩২৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৫৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭১ হাজার ৪৭১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৩ হাজার ৮০০ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৮৩৬ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৮৪৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৪ হাজার ১০৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ১৯৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৮৭ জন।

 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম