বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারে চার্জ কমানোর অনুরোধ ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১৭:৪১আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৭:৪৬

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী কোভিড-১৯ মহামারিতে সারাবিশ্বের মতো ভারতীয় এয়ারলাইনসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ভারতীয় এয়ারলাইনসের জন্য সব সাধারণ চার্জ কমানোর অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। 

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের অবদানের কথা বাংলাদেশের মানুষ সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুই বন্ধু রাষ্ট্রের জনগণের মধ্যে আরও জোরদার সম্পর্ক উন্নয়নে কাজ করছে।’
এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিমান চলাচল পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, এর মাধ্যমে দুই দেশের জনগণের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার একই অভিমত ব্যক্ত করেছেন, ‘এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দিনে দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। শক্তিশালী সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।’
একইসঙ্গে আগরতলা-ঢাকা-আগরতলা ফ্লাইট চালু ও বাংলাদেশের সব বিমানবন্দরে ডিজিটাইজেশন নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন হাইকমিশনার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম