শনাক্ত ৩ লাখ ৮৬ হাজার, সুস্থ ৩ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১৫:৩৬আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৭:৫৯

করোনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন পাঁচ হাজার ৬২৩ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫২৭ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত আক্রান্ত হলেন তিন লাখ ৮৬ হাজার ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন তিন লাখ ৭৩৮ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৭৮৪টি, আর পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৭৭টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক শূন্য চার শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১৩ জন, আর নারী দুই জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন চার হাজার ৩২৭ জন, শতকরা হিসেবে যা ৭৬ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন এক হাজার ২৯৬ জন, শতকরা হিসেবে যা ২৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ।

বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১০ জন। এই ১৫ জনই মারা গেছেন হাসপাতালে।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম, খুলনা এবং রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, রংপুর বিভাগে ৪৩ জন, খুলনা বিভাগে ১৩৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১৪০ জন, সিলেট বিভাগে ৫৬ জন, আর ময়মনসিংহ বিভাগে রয়েছেন ২০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৭৪৮ জন, আর ছাড়া পেয়েছেন ৮৪০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৪ হাজার ৯৪৪ জন, আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ চার হাজার ৯৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৯৯৫ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১১৭ জন, আর ছাড়া পেয়েছেন ১৮৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৩ হাজার ৯১৭ জন, আর ছাড়া পেয়েছেন ৭১ হাজার ৬৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ২৫৯ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক