ভার্চুয়াল পদ্ধতিতে সংসদীয় কমিটির সভার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৮:২৪আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৮:২৬

ভার্চুয়াল পদ্ধতিতে সংসদীয় কমিটির সভার প্রস্তাব ভার্চুয়ালি সংসদীয় কমিটির সভায় যোগ দেওয়ার ব্যবস্থা চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব দেবেন তারা। রবিবার (১৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে এই প্রস্তাবের কথা বাংলা ট্রিবিউনকে জানান কমিটির সভাপতি মো. শাজাহান খান।
তিনি বলেন, আমাদের কমিটিতে কয়েকজন সদস্য আছেন বয়োজ্যেষ্ঠ। অনেকেই বয়সের কারণে বৈঠকে আসতে পারেন না। আবার অনেকে এই করোনার কারণে আসতে পারছে না। তারা যদি ভার্চুয়ালি অংশ নিতে পারেন তাহলে সংসদীয় কমিটিতে আলোচনা প্রাণবন্ত হবে। আমরা স্পিকারের কাছে প্রস্তাবটি পাঠাব। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার সংসদীয় কমিটির বৈঠকে তিনজন সদস্য উপস্থিত ছিলেন। সংসদীয় কমিটিতে তিনজন হলেই কোরাম হয়। সদস্য সংখ্যা কম হওয়ায় কয়েকটি আলোচ্যসূচি নিয়ে বৈঠকে আলোচনা করা যায়নি।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ ভবনের বাইরে যেকোনও স্থানে সংসদীয় কমিটির বৈঠক করা যায়। সেজন্য স্পিকারের পূর্বানুমোদন প্রয়োজন হয়। কার্যপ্রণালী বিধিতে বলা আছে সংসদীয় কমিটির বৈঠক হবে সংসদের সীমার মধ্যে। তবে এর বাইরে বৈঠক করতে হলে স্পিকারকে জানাতে হবে। এক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত। বিভিন্ন সময় অনেক সংসদীয় কমিটি তাদের এখতিয়ারের ভেতরে থাকা কাজের জন্য সংসদ ভবনের বাইরে এবং ঢাকার বাইরেও বৈঠক করেছে।
করোনাভাইরাস মহামারির কারণে মন্ত্রিসভা থেকে শুরু করে সরকারের অনেক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। এপ্রিল মাসে ওই অধিবেশনের আগে ভার্চুয়াল সংসদ অধিবেশন নিয়ে সংসদের কিছু মহলে আলোচনা ওঠে। এ নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

/ইএইচএস/এমআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম