স্থানীয় সরকারের দুই শতাধিক প্রতিষ্ঠানে ভোট মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৮:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:২০

নির্বাচন কমিশন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুই শতাধিক প্রতিষ্ঠানে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোট অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশের ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচনসহ ১৭৭টি ইউপির বিভিন্ন  শূন্য পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ, আটটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যেসব ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে সেগুলো হলো—রংপুর সদর উপজেলার সদ্যপুষ্কুরিনী, হরিদেবপুর, চন্দনপাট। ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া, মণ্ডতোষ। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকান্দি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর। চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ি উপজেলার সুয়াবিল।

ইউনিয়ন ও উপজেলায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। তবে শুধু জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের