২৮ অক্টোবর রোম যাবে বিমানের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১১:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:২৮

বিমান বাংলাদেশ

আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের টিকিট বুকিংয়ের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধের পরপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। বিমানের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

গত সপ্তাহে ইতালি সরকার দেশটিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করায় ঢাকায় আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এদিকে করোনার কারণে আটকেপড়া ইতালিগামী যাত্রীদের পূর্ববর্তী বাতিল ফ্লাইটের টিকিটের তারিখ পরিবর্তন করে নতুন যাত্রার টিকিট দিচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। বৈধ রেসিডেন্ট কার্ডের মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করছে তুরস্কের বিমান সংস্থাটি। প্রথম পর্যায়ে ৩০ নভেম্বরের আগে বৈধ রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হতে চলা যাত্রীদের ট্রাভেল এজেন্সি কিংবা ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পর্যায়ক্রমে রেসিডেন্ট কার্ডের মেয়াদ থাকা অন্যরা নতুন তারিখে যাত্রার টিকিট পাবেন।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২০২০ সালের ৯ জুলাইয়ের আগে ইস্যুকৃত যেকোনও বৈধ রেসিডেন্ট কার্ডধারী বাংলাদেশি নাগরিক ইতালি প্রবেশের দিন থেকে ন্যূনতম ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ মুক্ত মেডিক্যাল সনদ নিয়ে ভ্রমণ করতে পারবেন। ইতালিতে যাত্রীদের প্রবেশের সময় থেকে ১৪ দিন নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। একইসঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে গন্তব্যে যেতে নাগরিক যাত্রী সুবিধার বাস বা ট্রাম এড়িয়ে ব্যক্তিগত বাহন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

/সিএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক