রেলওয়ের কেনাকাটা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৯:৫৮আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:১২

সংসদীয় কমিটির বৈঠক রেলওয়ের সীমিত ঠিকাদারদের মধ্যে দরপত্রের মাধ্যমে কেনাকাটা (এলটিএম) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। রেলের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি খতিয়ে দেখতে একটি উপ-কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে একজন সদস্য বলেন, এলটিএম পদ্ধতিতে কেনাকাটায় একটি চক্র সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে তাদের কাছে তথ্য এসেছে। ৩৮টি লাইসেন্সধারী ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করছে। নামে ৩৮টি প্রতিষ্ঠান হলেও প্রকৃতপক্ষে ৫ থেকে ৭ জনই এসব প্রতিষ্ঠানের মালিক। তাদের নিকটাত্মীয়দের নামে লাইসেন্স করা হয়েছে।

আরেক সদস্য বৈঠকে বলেন, আফসার বিশ্বাস নামে একজন ঠিকাদার সেখানে সব নিয়ন্ত্রণ করেন। তাকে অনেকে রেলওয়ের জি কে শামীম হিসেবে ডেকে থাকেন। এছাড়া রেলওয়ের স্ক্র্যাপ নিলামের ক্ষেত্রেও অনেক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ আছে। এসব খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ক্রয় নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা ও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি খতিয়ে দেখতে একটি উপ-কমিটি গঠন করা হয়। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ক্রয় পদ্ধতি, রেলওয়ের দুটি জোনকে চারটি জোনে রূপান্তর, চট্টগ্রামে রেলওয়ের জমিতে পেট্রোল পাম্প ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য লিজ দেওয়া নিয়েও আলোচনা হয়।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম, শফিকুল আজম খান, সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও বেগম নাদিরা ইয়াসমিন বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম